বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১৭৯ সদস্য

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৫০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামছড়ি এলাকার ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ২৯ জন বিজিপি সদস্য পালিয়ে আসেন। পরে আবার সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত পালিয়ে এসে আশ্রয় নেয় আরও ১৫০ জন। এ নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এক দিনে বাংলাদেশে প্রবেশ করল বিজিপির মোট ১৭৯ সদস্য।

শিরোনাম