বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন মোতায়েন,উত্তেজনা
040323-F-4441R-032
An Arkansas Air National Guard C-130 Hercules drops containers of Meals Ready to Eat at the Joint Readiness Training Center, Fort Polk, La., on March 24, 2004. The center provides realistic combat training, supporting light/mechanized forces in a low-intensity to mid-intensity conflict. DoD photo by Senior Airman Jorge A. Rodriguez, U.S. Air Force. (Released)
সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের পাল্টা হিসেবে ভারতও নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। ফলে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেকটার টিবি২ ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে।ভারতীয়
সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর সোরগোল তৈরি হয়েছিল। এই টিবি২ ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একইসঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরণের ড্রোনগুলির। এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইওে দেশের কোনও এলাকায় কোনও ড্রোন মোতায়েন করেনি।