বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি চেয়ে এবার নাগরিক সমাজ যা বললো

সংবাদ জমিন ডেস্কঃ
বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি চেয়ে এবার নাগরিক সমাজ যা বললো। মানিকগঞ্জের সাটুরিয়ার বাউলশিল্পী আবুল সরকার মহারাজকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ৬২ নাগরিক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা, নীচে স্বাক্ষরকারী নাগরিকরা, মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও তার ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদমাধ্যম মারফত আমরা দেখেছি, যারা শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়াতে গিয়েছিল, তাদের ওপর একটি গোষ্ঠী নৃশংস হামলা চালিয়েছে, নাগরিকদের রক্তাক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ হামলাকারীদের হাত থেকে ভক্ত-অনুরাগীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

শিরোনাম