বাউলশিল্পী মহারাজ আবুল সরকারের জামিন হলো না

বিশেষ প্রতিনিধি:
বাউলশিল্পী মহারাজ আবুল সরকারের জামিন হলো না। মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান তার জামিন নামঞ্জুর করেন।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। বিচারক জামিন নামঞ্জুর করেন। এরপর আজ ফৌজদারি বিধিমোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। এতে আসামিপক্ষের তিনিসহ (জিন্নত আলী) কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌসুঁলি (পিপি) নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ জামিন নামঞ্জুর করেন।

শিরোনাম