বাকিতে ইয়াবা না দেওয়ায় ছুরিকাঘাত করে ইয়াবা সম্রাটকে হত্যা
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাকিতে ইয়াবা না দেওয়ায় ছুরিকাঘাত করে ইয়াবা সম্রাটকে হত্যা ।রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মো. জীবন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মালিটোলার ৪৮ নম্বর গোলক পাল লেনে মো. জীবন মিয়া হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা ট্যাবলেট চায়। কিন্তু হীরা অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুকের বাম পাশ ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।