বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ত্যাগ করে বাড়ির উদ্দেশে বের হতে দেখা যায় তাদের। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে তাদের নিয়ে গেছেন। তবে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলত্যাগের নির্দেশের কারণে বিপাকে পড়ার কথা জানান দূরের শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে কম্বাইন্ড ডিগ্রি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা এসে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবন, প্রক্টর অফিস ভাঙচুর করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।

শিরোনাম