বাকেরগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল পিতার

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে রুস্তম আলী হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যার ৯ মাস পর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে বাদশা হাওলাদার (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে বাবাকে হত্যার দায় স্বীকার করে থানায় ও আদালতে জবানবন্দি দিয়েছেন ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টায় এক প্রেস রিলিজের মাধ্যমে বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম