বাগেরহাটে দুর্বৃত্তেরা হত্যা করলো যুবদল নেতাকে

নিজস্ব প্র্রতিনিধিঃ
দুর্বৃত্তেরা হত্যা করলো যুবদল নেতাকে। বাগেরহাটের কচুয়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের আবু বক্কার সর্দারের ছেলে। তিনি রাড়িপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে হয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। মরদেহটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

শিরোনাম