বাগেরহাটে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় শত্রুতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৩ অক্টোবর) সকালে শত্রুতার জেরে মহিদুল শেখ নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এনে বেধড়ক মারধর করে মাহমুদ ও বনি শেখ নামের অপর দুই যুবক। নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। এ আঘাতে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার।

শিরোনাম