বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো কৃষকের

বাগেরহাট প্রতিনিধিঃ
প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো কৃষকের।বাগেরহাটের মোরেলগঞ্জে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের ওপর হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

অবস্থা গুরুত্বর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর হয়েছে।

নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

শিরোনাম