বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, সংঘর্ষ, রণক্ষেত্র,আহত-২০

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসগুলো মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে।

পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শিরোনাম