বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। বগুড়ায় পাওনা টাকা দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৪১) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ইসলামপুর তেলিপুকুর এলাকায় একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় গুরুতর আহত নিহতের ভাগনে তৌফিক ইসলামকে (৩২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে আটক করা হয়েছে।

শিরোনাম