বাড্ডায় অটোরিকশা চালক খুন, আটক-২

সংবাদ জমিন রিপোর্টঃ
বাড্ডায় অটোরিকশা চালক খুন, আটক-২। রাজধানীর বাড্ডার কাঁঠালদিয়া এলাকায় মাসুদ ওরফে কাজল (৪২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার সকালে ‘৯৯৯’-এ খবর পাওয়ার পর বাড্ডার কাঁঠালদিয়া রোডের বসুন্ধরা গেটের বিপরীত পাশ থেকে দুপুর সোয়া ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম