বান্ধবীসহ ঢাবি ছাত্রীকে মারধরের ঘটনায় স্বপ্ননিবাস হোস্টেলের ম্যানেজার কারাগারে

সংবাদ জমিন রিপোর্টঃ
বান্ধবীসহ ঢাবি ছাত্রীকে মারধরের ঘটনায় স্বপ্ননিবাস হোস্টেলের ম্যানেজার কারাগারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই শামসুজ্জোহা সরকার আসামি রাজিয়া বেগমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষ তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করেন।

শিরোনাম