বাবা ছিলেন চেয়ারম্যান, ছেলে হলেন প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-১ (সদর-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। মঙ্গলবার বিকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই খবরে জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। শপথ গ্রহণের পর তিনি জানিয়েছেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। আমি জনগণের জন্য রাজনীতি করি। জাতি, বর্ণ ও ধর্ম-নির্বিশেষে দুর্গাপুর ও কলমাকান্দার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের কাছে দেওয়া ওয়াদা যেন আমি রক্ষা করতে পারি, আমার জন্য সে প্রার্থনা করবেন।’

শিরোনাম