বাবা-মাকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখলো পাষন্ড ছেলে

ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাবা-মাকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখলো পাষন্ড ছেলে। ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসতঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল আলম জানান, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং রানোয়ারা বেগমকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে রাজু মিয়া। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তাদের ছেলে রাজু মিয়া। পরে তাদের দুজনের লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেয়।

শিরোনাম