বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক জিয়া
সংবাদ জমিন রিপোর্ট:
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি সেখানে যান। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দলের শীর্ষ নেতা ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।