বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক:
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়। ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় গাজা যুদ্ধ নিয়ে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে উৎসব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে জুরি সদস্যদের বক্তব্য ছিল “অগ্রহণযোগ্য”। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার’এ লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেন, উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান ও খ্যাতনামা নির্মাতা ভিম ভেন্ডার্স–এর “শিল্পকর্ম রাজনৈতিক হওয়া উচিত নয়” মন্তব্য তাকে বিস্মিত করেছে। তার মতে, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনে চলমান গণহত্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও শিল্পকর্ম তৈরি বন্ধ করার একটি উপায়।

শিরোনাম