বাল্কহেডের ধাক্কায় নিহত ২ জেলে পরিবারকে দেয়া হলো আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধিঃ
বাল্কহেডের ধাক্কায় নিহত ২ জেলে পরিবারকে দেয়া হলো আর্থিক সহায়তা।নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের (বালুবোঝাই নৌযান) ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিহত দুই জেলে পরিবার পেল আর্থিক সহায়তা। বুধবার (৩০ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন এ সহায়তার চেক তুলে দেন।

নিহত জেলারা হলেন, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত উদ্দিন ও চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (১৭)।

শিরোনাম