বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু নিয়ে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু নিয়ে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। চট্টগ্রামের রাউজানে সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহতের ঘটনায় হাটহাজারীতে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বুধবার সকাল ৭টা থেকে এই দুই সড়ক অবরোধ করে রাখেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের হাজারও শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারী। বেলা সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

শিরোনাম