বাস চাপায় পিষ্ট হলেন সিএনজি ও অটোরিকশার ৩ যাত্রী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাস চাপায় পিষ্ট হলেন সিএনজি ও অটোরিকশার ৩ যাত্রী।সুনামগঞ্জে সিএনজি অটোরিকশায় মিনিবাসের চাপায় দুই শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বাহাদুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিএনজি অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ আসছিল। বাসটি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী। ঘটনার পরপর বাসচালক পালিয়ে যায়।

শিরোনাম