বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট পড়ল বেশি,স্থগিত করা হলো ফলাফল

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট পড়ল বেশি,স্থগিত করা হলো ফলাফল।রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরেগাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন ৪৫৯ জন। কিন্তু ভোট পড়েছে ৪৮৫টি। এতে শুরু হয় সমালোচনা। ভোট প্রশ্নবিদ্ধ হওয়ায় ফল স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির নেতা।

শিরোনাম