বিশেষ প্রতিনিধি:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ, আহত-১০। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেইসঙ্গে উভয় পক্ষ ইট-পাটকেল ছুড়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আট জনকে আটক করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।
আটকরা হলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। বাকিদের পদ-পদবী জানা যায়নি।