বিএনপির বিজয়ে আস্থা ফিরলো শেয়ার বাজারে

স্টাফ রিপোর্টার:
বিএনপির বিজয়ে আস্থা ফিরলো শেয়ার বাজারে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশের পুঁজিবাজারে যে প্রতিক্রিয়া দেখা গেলো—তা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচন-পরবর্তী প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের শক্তিশালী উল্লম্ফন, লেনদেনের ব্যাপক বৃদ্ধি এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতা প্রমাণ করেছে—রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেলে পুঁজিবাজার কত দ্রুত ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারে।

দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে। আগের কার্যদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ২০০ দশমিক ৭২ পয়েন্ট, বা ৩ দশমিক ৭১ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়েছে ৩০ পয়েন্টের বেশি এবং শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৮৬ পয়েন্টের উত্থান দেখিয়েছে। একদিনে এমন বিস্তৃতভিত্তিক উত্থান গত কয়েক মাসে দেখা যায়নি।

শিরোনাম