বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,অগ্নিসংযোগ, আহত-১৫

বিশেষ প্রতিনিধি:
বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,অগ্নিসংযোগ, আহত-১৫। গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অফিস ভাঙচুর ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা, মৌচাক এবং পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকী। গত বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইশরাকের সমর্থকরা। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শামীম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

শিরোনাম