বিএনপির সালাহ উদ্দিনকে নিয়ে কটুক্তি করায় এনসিপির মঞ্চ ভাঙচুর বিএনপির

নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তিমূলক’ বক্তব্যের পর কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

একপর্যায়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে তারা।ভাঙচুর করা হয় কক্সবাজারের চকরিয়ার এনসিপির মঞ্চ।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিরোনাম