বিএনপি-জামাত সংঘর্ষ,জামায়াত নেতা নিহত,আহত-৩০

বিশেষ প্রতিনিধি:
বিএনপি-জামাত সংঘর্ষ,জামায়াত নেতা নিহত,আহত-৩০। বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আহত হন রেজাউল করিমসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন। পরে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠানস্থলের শতাধিক চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাতে সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যুহয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখনও কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিরোনাম