বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-১২

বিশেষ প্রতিনিধি:
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-১২। লক্ষ্মীপুরে ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, ‘আহত অবস্থায় আনার পর ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

আহতরা হলেন, জামায়াতের কর্মী সাকিব, এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন ও খোকন। বিএনপির কর্মীরা হলেন- মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়া। বাকি চার জনের নাম জানা যায়নি। উভয়পক্ষের লোকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শিরোনাম