বিএনপি নেতাকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি নেতাকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে । গাজীপুরের শ্রীপুরে পূর্ব বিরোধের (ভাড়া চাওয়ায়) জেরে বিএনপি নেতাকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (১৬ নভেম্বর) সকালে বিএনপি নেতার ছেলে সাব্বির শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে শনিবার বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
হামলায় আহত মতিউর রহমান (৬০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মৃত নূরুদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অভিযুক্ত কবির ঢালী (৪৭) একই গ্রামের মৃত মমতাজ উদ্দিন ঢালীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।