বিএনপি নেতার অডিও ফাঁস

জামালপুর প্রতিনিধিঃ
বিএনপি নেতার অডিও ফাঁস। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। এতে শোনা যায়, চাঁদাবাজি, বালু ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন। মঙ্গলবার অডিওটি ছড়ানোর পর থেকে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

খালেদ মাসুদ তালুকদারের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শকের (ডিআইজি) আশরাফুর রহমানের ভগ্নিপতি। অডিওতে কথোপকথনে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৬ মিনিট ১০ সেকেন্ডের অডিওতে শোনা যায় খালেদ মাসুদ বলেন, ‘৬ লাখ টাকা এককালীন দিছে, আর এক লাখ করে প্রতি মাসে দিবার লাগছে।’ তখন তাকে পাশ থেকে আরেকজন বলছিলেন, ‘তুমি (খালেদ মাসুদ তালুকদার) ডিআইজিকে পচাবার লাগছ।’ তখন খালেদ বলেন, ‘আমি ডিআইজির নাম করেই খাই। আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমি ডিআইজির বইনতে (ভগ্নিপতি), আমি খাবু না তে (তো) ক্যারা খাবো। এই শোনেন (তার সঙ্গে থাকা লোকদের উদ্দেশে) আপনি আইসে যদি দুই লাখ টাকা দিয়ে বলেন, ভাই আপনি একটু দেইখেন, আমি কইলাম, দেখলাম। তাইলে আমার দুই লাখ টাকা হজম হইলো না হালাল হইলো?’ তখন পাশ থেকে আরেক ব্যক্তি বলেন, ‘তুমি তো পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মানুষ জানবে না?’ তখন খালেদ মাসুদ বলেন, ‘মানুষ জানবই-তো, আমি দিবার পাই দেখেই, আমি খাবার পাই। আমার ওতাহানি ক্ষমতা আছে তো, তুমগরে নাই, তাই তুমরা খাবার পাও না।’

শিরোনাম