বিএনপি নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী তরুণী, বিএনপি নেতা পাকড়াও

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বিএনপি নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী তরুণী, বিএনপি নেতা পাকড়াও। টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার হয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণী (১৯) অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে দেলদুয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে র‌্যাব-১৪-সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ধর্ষণে অভিযুক্ত হওয়ায় শুক্রবার (১০ অক্টোবর) দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন।

শিরোনাম