বিএনপি নেতার হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি নেতার হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা। বিএনপি নেতার হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে হকিস্টিক দিয়ে পিটিয়ে মুহাম্মদ আজিজুল হক নামে বিএনপির এক নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির ওই নেতার অভিযোগ, ওই দিন সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর এ হামলা চালায় মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত।

আজিজুল হক (৫৫) উপজেলার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্যসচিব। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সহসভাপতি।

শিরোনাম