বিএনপি প্রার্থীর পথসভার পাশে পটকা ফাটানো নিয়ে তুলকালাম,পালিয়ে গেলেন যুবক

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি প্রার্থীর পথসভার পাশে পটকা ফাটানো নিয়ে তুলকালাম ,পালিয়ে গেলেন যুবক। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর পথসভার পাশে দুটি পটকা ফাটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার বোয়ালখালীর পূর্ব কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘পূর্ব কধুরখীল এলাকায় একটি স্কুলের পাশে আমরা পথসভা করছিলাম। ওই সময় এক যুবক এসে পথসভা থেকে আনুমানিক ৫০ গজ দূরে দুটি পটকা ফাটিয়ে চলে যান। তবে আমাদের কেউ হতাহত হয়নি। আমার সঙ্গে দুজন গানম্যান ছিলেন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে আসে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কোনও আলামত পায়নি। বিষয়টি তদন্ত করা হবে।’

শিরোনাম