বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হ*ত্যা

বিশেষ প্রতিনিধি:
বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হ*ত্যা। চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ফ‌রিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপ‌জেলার রুপসা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের স‌মি‌তির পুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স‌মি‌তির পুল এলাকায় গু‌লির শব্দ শুনে ছুটে এ‌সে স্থানীয় লোকজন দে‌খেন ব্রিজের পা‌শে রাস্তায় গু‌লিবিদ্ধ যুবক পড়ে আ‌ছেন। পা‌শে তার মোটরসাই‌কেল পড়ে আছে। গু‌লির পরপরই দ্রুত‌ ঘটনাস্থল থে‌কে মোটরসাই‌কেলে দুজন পাল‌িয়ে যায়। ধারণা করা হ‌চ্ছে, তারাই গু‌লি ক‌রে দ্রুত পা‌লি‌য়ে গে‌ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, দুর্বৃত্তদের গুলিতে ওউ ব্যক্তি ঘটনাস্থ‌লেই মারা‌ গে‌ছেন। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

শিরোনাম