বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ
বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের লোকজনকে ১০ দিন আগে হত্যার হুমকি দিয়েছিল লিমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার বিরুদ্ধে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী। জিডি করার সাত দিনের মাথায় বিচারকের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করেছে লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকায় বিচারকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। জিডি করার সূত্রে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

শিরোনাম