বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা অন্ধ : হিরো আলম

নিজস্ব প্রতিবেদকঃ
‘বিদেশিরা অন্ধদের পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে পাঠিয়েছে। তাদের কেউ পুরো কানা আবার কারও চোখে ছানি পড়েছে। এমন ছানি পড়া অন্ধরা ভোটের ভালোমন্দ কীভাবে বুঝবে?’ এমন মন্তব্য হিরো আলমের। তিনি লিখিতভাবে গতকাল ভোট বর্জনের ডকুমেন্ট বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিল করতে এসে এমন মন্তব্য করেন।

এ সময় হিরো আলম আরও বলেন, এবার যে নির্বাচন হয়েছে, এটাকে নির্বাচন বলা যাবে না। এটা একটা নাটক। আমি ভোট করতে চাইছিলাম না। ভোট একটা কারণেই করেছি, এই আসনে প্রতিবারই দুর্নীতি করা হয় আমার ওপর। এবারো করবে সেটা আমি আগে থেকেই জানতাম। দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্যই আমি নির্বাচনের মাঠে ছিলাম।

শিরোনাম