বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রতিবাদে চট্টগ্রামে অবরোধ পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বন্দর এলাকায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নামে দুটি সংগঠন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টা এ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার স্কপ নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেন বন্দর কর্তৃপক্ষ। সভায় এ বিষয়ে কোনও সমঝোতা হয়নি।

প্রসঙ্গে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামালের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছে, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড় পুল এলাকায় এই অবরোধ করা হবে।

শিরোনাম