বিদেশ যাওয়ার টাকা না থাকায় ৫০০ টাকায় মাইক ভাড়া করে গালাগালি,পাশে দাঁড়ালো প্রবাসী ব্যাংক

বিশেষ প্রতিনিধিঃ
বিদেশ যাওয়ার টাকা না থাকায় ৫০০ টাকায় মাইক ভাড়া করে গালাগালি,পাশে দাঁড়ালো প্রবাসী ব্যাংক। অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে সেই রাব্বির। তার বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। আর সেই টাকা ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) হাতে পেয়ে বিদেশ যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন। আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশে রওনা করবেন। সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা। আবার ক্ষমাও চেয়েছেন তার ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য।

ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর, রাব্বি ফেসবুক পোস্টে লেখেন ‘আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না- ধন্যবাদ সবাইকে।’

গত ১৭ অক্টোবর দুপুরে বিদেশ যাওয়ার টাকা না পেয়ে রাগে ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে গালাগালি করেছিলেন এলাকাবাসীকে। নিজের সমস্ত ক্ষোভ ঝেড়েছিলেন সবার ওপর। এরপর সেই ভিডিওটি রেকর্ড করে পোস্ট করেছিলেন নিজের ফেসবুক ওয়ালে। এরপর থেকেই গণমাধ্যমসহ সবার নজরে আসে।

শিরোনাম