বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

নিজস্ব প্রতিনিধিঃ
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে জড়িয়ে ধরে প্রাণ গেল মায়েরও
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) ও ছেলে বিপ্লব সরদারের (৩৩) মর্মান্তিক মৃত্যুর হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিপ্লব শনিবার বেলা ৩টার দিকে চাঁদগ্রামের তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করছিলেন। চাষ কাজ শেষে ট্রিলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বিপ্লবের মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন। ঘটনাস্থলে জোসনা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিরোনাম