বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত মির্জা ফখরুলের ভাই আমিন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দীর্ঘ আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ভার্চুয়াল মধ্য দিয়ে শেষ হয়েছে। কাউন্সিলরদের ভোটের ফলাফলের ভিত্তিতে সম্মেলনে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড বদিউজ্জামান চৌধুরী। মির্জা ফয়সাল আমিনকে সভাপতি (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) সভাপতি ও পয়গাম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সমাপণী অনুষ্ঠানে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি। প্রধান বক্তা ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।