বিনা মেঘে বজ্রপাতে মৃত্যু হচ্ছে বাংলাদেশে

স্টাফ রিপের্টার:
বিনা মেঘে বজ্রপাতে মৃত্যু হচ্ছে বাংলাদেশে। ঝড়, বৃষ্টি বা মেঘের সরাসরি উপস্থিতি ছাড়াও দেশে বজ্রপাতের ঘটনা ঘটছে—এমন উদ্বেগের কথা জানা গেছে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘বোল্ট ফ্রম দ্য ব্লু’ বা পরিষ্কার আকাশের বজ্রপাত। শুনতে খানিকটা নতুন শোনা গেলেও পৃথিবীতে এমন ঘটনা প্রথম নয়। তবে দেশে এ নিয়ে সচেতনতা খুব একটা নেই। বোল্ট ফ্রম দ্য ব্লু-কে নীরব ঘাতক হিসেবে দেখা হচ্ছে।

দেশে মার্চ-এপ্রিলে বজ্রপাতে ৩২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই ৩২ জনের মধ্যে ঠিক কতজন পরিষ্কার আকাশে বজ্রপাতে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বজ্রপাত নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্ট্রোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) তরফ থেকে এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করা হয়েছে। তবে নির্দিষ্ট করে এই ৩২ জনের মধ্যে ক’জন পরিষ্কার আকাশে বজ্রপাতের কারণে মারা গেছেন—তা এসএসটিএএফ নিশ্চিত করতে পারেনি।

শিরোনাম