বিপুল পরিমান ইয়াবাসহ বিএনপি নেতা পাকড়াও

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের টেকনাফে পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবাসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেফতার নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়ার মো. ইউছুফ আলীর ছেলে। তিনি বিএনপির টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।

শিরোনাম