বিপ্লব আমাকে ফাঁসির মঞ্চ থেকে সংসদে নিয়ে এসেছে : আজহারুল ইসলাম

সংবাদ জমিন রিপোর্ট:
বিপ্লব আমাকে ফাঁসির মঞ্চ থেকে সংসদে নিয়ে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের ফলেই ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে জনগণের ভোটে সংসদে আসার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘‘আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমেই আমার মুক্তির পথ সুগম হয়েছে।’’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শিরোনাম