বিমানবন্দরের আগুনে রফতানি বাণিজ্যে বড় ধাক্কা, হতাশ ব্যবসায়ীরা

সংবাদ জমিন রিপোর্টঃ
বিমানবন্দরের আগুনে রফতানি বাণিজ্যে বড় ধাক্কা, হতাশ ব্যবসায়ীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের ঘটনায় দেশের তৈরি পোশাক খাত গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির মতে, এ ঘটনায় দেশের রফতানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।

রবিবার (১৯ অক্টোবর) বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে সংগঠনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করে। বিজিএমইএ প্রতিনিধিদলে আরও ছিলেন– সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, মজুমদার আরিফুর রহমান, কাজী মিজানুর রহমান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল, সাবেক পরিচালক নজরুল ইসলাম, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এবং এয়ারপোর্ট সেলের চেয়ারম্যান মো. নিশের খান প্রমুখ।

শিরোনাম