সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃঃ
বিমানবন্দরে ক্রিকেটারদের চরমভাবে নাজেহাল। সন্দেহ নেই নিকট অতীত ও সাম্প্রতিক সময়ের মধ্যে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সবচেয়ে খারাপ খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেকর্ড থাকলেও আগে কখনো ৫০ ওভারের ফরম্যাটে আফগানদের কাছে এক সিরিজের সব ম্যাচ হেরে `ধবল ধোলাই‘ হয়নি টাইগাররা। এবার আরব আমিরাতের মাটিতে সেই লজ্জায়ও ডুবেছে মেহেদী হাসান মিরাজের দল।
২০১৮ সালের পর এই প্রথম ওয়ানডেতে ১০০‘র নিচে অলআউট হয়েছে টাইগাররা। আফগানদের কাছে প্রথমবার ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানেও হেরেছে। যা আগে কখনোই ছিল না। এছাড়া আরব আমিরাতে এই তিনদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল মাত্র ২৮.১ ও ২৭.৩ ওভারে অলআউট হয়েছে। পরপর ২ ম্যাচে ৩০ ওভারের নিচে অলআউট হওয়ার ঘটনাও স্মরণাতীতকালের মধ্যে নাই বাংলাদেশের। প্রিয় জাতীয় দলের ব্যাটারদের এমন করুন, লজ্জাজনক হার ও শ্রী-হীন ব্যাটিং দেখে ভক্তরা চরম হতাশ। কারো কারো আচরণ, কথা বার্তায় সে হতাশাটা ক্ষোভে রূপ নিয়েছে।
যার ফলে বাংলাদেশ দলের একাংশ দেশে ফিরে বিমান বন্দরে রীতিমত অপমানিত হয়েছেন ক্ষুব্ধ ভক্ত-সমর্থকদের হাতে। ওপেনার নাঈম শেখকে চরমভাবে নাজেহাল করা হয়েছে। ভক্তরুপি এসব উশৃঙ্খল মানুষ বিমান বন্দর থেকে বের হবার পথে নাঈম শেখের গাড়ি আটকে তাকে নাজেহাল করেছে। নাঈম শেখ বাড়ি ফিরে (মনের দুঃখ ও ক্ষোভ থেকে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন।