বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষ, আহত-৬

বগুড়া প্রতিনিধিঃ
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৬ জন।বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।

শিরোনাম