বিয়ের পিড়িতে বসা হলো না,গায়েহলুদের দিন সড়কে বরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
বিয়ের পিড়িতে বসা হলো না,গায়েহলুদের দিন সড়কে বরের মৃত্যু। নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুলফিকার ইসলাম জিল্লু (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার ইসলাম জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনসারুল মুন্সির ছোট ছেলে। তিনি প্রকৌশলী। আজ সকালে জুলফিকারের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পায়েস রান্না করার জন্য নিজেই গাড়ি চালিয়ে দুধ আনতে দাশুড়িয়া থেকে নাটোর যাচ্ছিলেন। সকাল ৮টায় নাটোর হাইওয়ে গড়মাটি কলোনি রোডে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে দাঁড়ানো ট্রাকে লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বরের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বাড়িতেই বিয়ের উৎসবে মাতম শুরু হয়।

শিরোনাম