বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি:
বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ১ লাখ টাকা জরিমানা। ফরিদপুরে বিরিয়ানিতে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের ডায়বেটিক হাসপাতাল মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম বলেন, ‌‘অভিযানে কাচ্চি সুলতান বিরিয়ানির দোকানে খাবারে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

শিরোনাম