বিশুদ্ধ খাবার পানি মিলছে না হিলি বাসিন্দাদের

হিলি প্রতিনিধিঃ
বিশুদ্ধ খাবার পানি মিলছে না হিলি বাসিন্দাদের। দিনাজপুরের হিলিতে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারিভাবে বসানো অধিকাংশ নলকূপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, চরম বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। নলকূপগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের বারবার বলেও কোনও কাজ হচ্ছে না অভিযোগ স্থানীয়দের। তবে অচিরেই বিকল নলকূপগুলো সচল করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হিলি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি মক্তব্যের সামনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে স্থানীয়দের বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু কিছুদিনের ব্যবধানে সেটি নষ্ট হয়ে যায়। বর্তমানে সেখানে নলকূপ নেই। ফলে পানির সংকটে আছেন স্থানীয় লোকজন।

শিরোনাম