বিশেষ একটি ম্যাচ খেলতে প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্কঃ
বিশেষ একটি ম্যাচ খেলতে প্রস্তুত মেসি। আর্জেন্টিনা গত বিশ্বকাপ শিরোপা জেতার পর লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা কল্পনা চলেছে। আরেকটি বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে আটবারের ব্যালন ডি’অর জয়ী। কারণ এখনও তিনি জানাননি, কবে অবসরের পরিকল্পনা করছেন। তবে এতটুকু নিশ্চিত আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।

অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর মেসি বললেন, ‘আমার জন্য এটা হতে যাচ্ছে খুব, খুব বিশেষ ম্যাচ। কারণ এটা শেষ বাছাইয়ের ম্যাচ।’

শিরোনাম